স্মার্টফোনসহ উচ্চমানের কিছু পণ্যের দাম কমিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। গত সপ্তাহে এসব ডিভাইসের দাম সর্বোচ্চ ৩ হাজার ইউয়ান বা প্রায় ৪১১ ডলার (৫০ হাজার টাকার কাছাকাছি) পর্যন্ত কমানো হয়। এ সময় অফিশিয়াল অনলাইন স্টোরে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে উচ্চমানের স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। প্রযুক্তিবিদরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারে কঠোর প্রতিযোগিতার মধ্যে হুয়াওয়ে তাদের উচ্চমানের স্মার্টফোনের বিক্রি বাড়ানোর জন্য দাম কমিয়েছে। খবর রয়টার্স
বিক্রি বাড়াতে উচ্চমানের ডিভাইসের দাম কমিয়েছে হুয়াওয়ে
স্মার্টফোনসহ উচ্চমানের কিছু পণ্যের দাম কমিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।










