সাম্প্রতিক বছরগুলোয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচার যুক্ত হয়েছে। এর মধ্যে কমিউনিটিজ, চ্যানেলস থেকে শুরু করে ভালো রেজল্যুশনের ছবি-ভিডিও শেয়ার অন্যতম। ফিচার বাড়ানোর অংশ হিসেবে এবার চ্যানেলে পোলিং বা ভোটের মাধ্যমে মত দেয়ার সুবিধা চালু করেছে মেটা। খবর গিজচায়না।
বেটা ভার্সন ব্যবহারকারীদের জন্য এটি আনা হয়েছে। বেটা ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলে পোল ফিচার দেখতে পেয়েছে বলে জানিয়েছেন। ওয়াবেটাইনফোও এ বিষয়ে জানতে পেরেছে। চ্যাট বক্সে থাকা অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করলে ভেতরে পোল অপশন দেখা যাবে। এছাড়া পোলেও রঙও পরিবর্তন করা হয়েছে। আগে হলুদ থাকলেও বর্তমানে রঙ পরিবর্তন করে সবুজ করা হয়েছে।
বেটা ভার্সনে নতুন এ আপডেট আনা হলেও সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের ধারণা শিগগিরই স্ট্যাবল ভার্সনের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।










