কার্বন নিঃসরণ কমাতে ভল্টেড ডিপ নামের একটি স্টার্টআপ থেকে বড় পরিমাণে কার্বন রিমুভাল ক্রেডিট কিনেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ চুক্তিতে আগামী ১২ বছর ৪ দশমিক ৯ মিলিয়ন টন কার্বন কমানোর ব্যবস্থা থাকবে। তবে চুক্তির আর্থিক দিক প্রকাশ করা হয়নি। ২০২০ সাল থেকে দ্রুতগতিতে ডাটা সেন্টার তৈরির ফলে মাইক্রোসফটের কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে, যা তার ২০৩০ সালের কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যকে ঝুঁকিতে ফেলেছে। ভল্টেড ডিপ প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত বর্জ্য মাটিতে ইনজেকশন করে কার্বন সংরক্ষণ করে। খবর টেকক্রাঞ্চ
পরিবেশ রক্ষায় কার্বন ক্রেডিট কিনল মাইক্রোসফট
কার্বন নিঃসরণ কমাতে ভল্টেড ডিপ নামের একটি স্টার্টআপ থেকে বড় পরিমাণে কার্বন রিমুভাল ক্রেডিট কিনেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।










