সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থ্রেডস এখনই নিজস্ব ইনবক্স বা ডিরেক্ট মেসেজিং সিস্টেম তৈরি করছে না বলে জানিয়েছে। থ্রেডসসংশ্লিষ্টরা বলছেন, যদিও টেক্সট অ্যাপটির ব্যবহারকারীরা প্লাটফর্মের নিজস্ব মেসেজিং সিস্টেম চাচ্ছেন, কিন্তু থ্রেডস বার্তা আদান-প্রদানে ইনস্টাগ্রামের ইনবক্সই ব্যবহার করবে। তারা একটি নতুন ফিচার নিয়ে ভাবছে, যা থ্রেডস থেকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ পাঠানো আরো সহজ করে তুলবে। অ্যাপ গবেষক আদ্বৈথ ভার্মা সম্প্রতি থ্রেডসের একটি পরীক্ষামূলক ফিচার প্রদর্শন করেছেন, যেখানে ব্যবহারকারী প্রোফাইলে একটি বোতামে ক্লিক করে সরাসরি তাদের ইনস্টাগ্রাম ইনবক্সে মেসেজ পাঠাতে পারবেন। তবে পরীক্ষাটি এখন বন্ধ। খবর টেকক্রাঞ্চ