যুক্তরাষ্ট্রের সান্তান্দার ব্যাংকের কর্মী ও প্রায় তিন কোটি গ্রাহকের তথ্য চুরি করেছেন হ্যাকাররা। চুরি হওয়া এসব তথ্য এখন অনলাইনে বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। শাইনিহান্টারস নামের হ্যাকার গ্রুপ এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে হ্যাকারদের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি। এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, সান্তান্দার চিলি, স্পেন, উরুগুয়েসহ সাবেক কর্মীদের তথ্যও চুরি হয়েছে। বিশ্বজুড়ে ব্যাংকটির দুই লাখের বেশি সক্রিয় কর্মী রয়েছে। বিবিসি
সান্তান্দার ব্যাংকের কর্মী ও ৩ কোটি গ্রাহকের তথ্য চুরি
যুক্তরাষ্ট্রের সান্তান্দার ব্যাংকের কর্মী ও প্রায় তিন কোটি গ্রাহকের তথ্য চুরি করেছেন হ্যাকাররা।










