সেমিকন্ডাক্টর শিল্প পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে জাপান সরকার। এর মাধ্যমে চিপ তৈরিতে উন্নত অপটিক্যাল প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিশ্চিতে ৪ হাজার ৫২০ কোটি ইয়েন (৩০ কোটি ৭০ লাখ ডলার) সহায়তা দেয়া হবে। এনটিটি, এনইসি, ফুরুকাওয়া ইলেকট্রিক, শিনকো ইলেকট্রিক, কিওক্সিয়া ও এসকে হাইনিক্সের মতো কোম্পানি এতে অংশ নেবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানে শিল্পমন্ত্রী কেন সাইতো উন্নত প্রযুক্তির ব্যবহারকে ভবিষ্যতের অন্যতম প্রভাবক হিসেবে আখ্যা দিয়েছেন। রয়টার্স
চিপ প্রযুক্তির উন্নয়নে ৩০ কোটি ডলার সহায়তা দেবে জাপান
সেমিকন্ডাক্টর শিল্প পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে জাপান সরকার।










