ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে নতুন ফিচার চালু করতে যাচ্ছে গুগল মেসেজ। নতুন ফিচারটি কার্যকর হলে অপরিচিত কেউ মেসেজ পাঠালেও তার নাম দেখা যাবে। এটি মেসেজ নোটিফিকেশনকে আরো স্পষ্ট করে তুলবে। খবর টেকটাইমস।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, অপরিচিত কোনো ব্যক্তি বা নাম্বার থেকে আসা মেসেজ শনাক্তের ক্ষেত্রে এ ফিচার ব্যবহারকারীদের সহায়তা করবে। কোনো মেসেজ এলে সরাসরি নোটিফিকেশন স্ক্রিনেই পরিচয় দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম এ ফিচারের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। গুগল মেসেজের হালনাগাদ বেটা ভার্সনে প্রথম ফিচারটি দেখা যায়। তথ্যানুযায়ী, যিনি মেসেজ পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে প্রোফাইল ডিসকভারি অপশন চালু থাকলে গুগল তার পরিচয় মেসেজের মাধ্যমে প্রাপকের সামনে উপস্থাপন করবে।










