মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের আদলে নতুন অ্যাপ উন্মুক্ত করতে যাচ্ছে মেটা। ‘থ্রেড’ নামের অ্যাপটি আজ থেকে পাওয়া যাবে অ্যাপ স্টোরে। অ্যাপ গবেষক অ্যালেসান্দ্রো পালুজ্জি টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নিউজ গিজমোচায়না। 

অ্যালেসান্দ্রো পালুজ্জি টুইট বার্তায় কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারবেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে থ্রেডে। 

টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেয়া ও শেয়ারের সুযোগ রয়েছে।