অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন ‘প্লে সামথিং’ ফিচার বাটন চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। পরীক্ষামূলক ফিচারটি মূলত গুগলের ‘আই অ্যাম ফিলিং লাকি’ বাটনের ইউটিউব সংস্করণ। ভাসমান এ বাটন ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট ভিডিও বাছাই করার সুবিধা দেবে। খবর দ্য ভার্জ।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভ গুগল বলছে, বাটনটি অ্যাপের নিচে থাকা বারের ঠিক ওপরে ভাসমান অবস্থায় থাকবে। বাটনে ক্লিক করলে বাছাইকৃত একটি ভিডিও চালু করবে ইউটিউব। কেউ যদি সিদ্ধান্ত নিতে না পারেন সে কী দেখবেন, তখন এ বাটন উপকারে আসবে।
এ ফিচারের একটি প্রাথমিক সংস্করণ আগেই পরীক্ষামূলকভাবে চালু করেছিল ইউটিউব। যেখানে একটি উল্লম্ব আকৃতির বাটন যোগ করা হয়েছিল। এ ফিচারের মাধ্যমে ইউটিউব শর্টস প্লেয়ারের ভিডিও দেখা যাবে। তবে এটি সবার জন্য চালু হওয়ার আগে আরো পরিমার্জন করা হবে।










