মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে দেয়। বোলারদের কল্যাণে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। এরপরও হারের শঙ্কায় রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল।

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা প্রায় এক ঘন্টা আগেই শেষ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৯ রান। দুই ইনিংস মিলে দলটির লিড ছিল ১০৬ রানের। নাঈম হাসান ও জাকের আলী প্রাণপণ লড়ে দলের আশা বাঁচিয়ে রেখেছেন। উভয়ই অপরাজিত রয়েছেন ১৮ রানে।

এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২টি ও দ্বিতীয় সেশনে ৪টি উইকেট তুলে নেন স্বাগতিক দলের বোলাররা। মধ্যাহ্ন ভোজনের বিরতির পর ৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। নাঈম হাসান ৩৩ রানে ৪টি, মেহেদী হাসান মিরাজ ৬৫ রানে ২টি ও তাইজুল ইসলাম ৭৯ রানে ২টি উইকেট নেন।

এরপর ক্যারিবীয় ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে সূচনা করে দিয়ে যান পেস বোলার শামার জোসেফ। এরপর ৫২ রানের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেন রোস্টন চেজ ও জোমেল ওয়ারিক্যান। চেজ ৩টি ও ওয়ারিক্যান ২টি উইকেট নেন।

বাংলাদেশ হারিয়েছে তানজিদ হাসান (০), শাদমান ইসলাম (১৩), তাওহীদ হৃদয় (০), নাজমুল হোসেন (১০), লিটন দাস (৪) ও মিরাজকে (৯)। জাকের আলী ৩২ বলে ১ বাউন্ডারিতে ১৮ ও নাঈম ৩০ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করে অপরাজিত রয়েছেন। চেজ ২৫ রানে ৩টি ও ওয়ারিক্যান ১৯ রানে ২টি উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।