টানা দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশের মেয়েরা। আজ সোমবার ৫৩ র‍্যাংকধারী থাইল্যান্ডের কাছে ১-৫ গোলে হেরেছে র‍্যাংকিংয়ে ১০৪ নম্বরের দল বাংলাদেশ। প্রথমার্ধের খেলা শেষে ১-৩ গোলে পিছিয়ে ছিল পিটার বাটলারের দল। পরে আরো দুই গোল হজম করে অতিথি দলটি। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র।

ritu

ব্যাংককের অ্যানিভার্সারি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য করে খেলেছে থাইল্যান্ড। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম গোল হজম করে। ২৩ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে থাইল্যান্ড। ২৯ মিনিটে এক গোল শোধ করে বাংলাদেশ। কর্নার থেকে নেওয়া মারিয়া মান্দার শটে মাথা ঠুকে গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ৩৪ মিনিটে আবার ব্যবধান বাড়ায় থাই মেয়েরা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দলের মেয়েরা করে আরো দুটি গোল। গোলকিপার রুপনা চাকমা একাধিক গোল সেভ করেছেন, নইলে ব্যবধান আরো বড় হতে পারতো।

এর আগে ২৪ অক্টোবর থনবুড়ি ইউনিভার্সিটি মাঠে বাংলাদেশকে ৩-০ গোলে হারায় থাইল্যান্ড। আজ ব্যবধান আরো বাড়াল স্বাগতিকরা।