প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেল আসা কাজাখস্তানের দল কাইরাত ১-৪ গোলে হেরেছে পর্তুগিজ দল স্পোর্টিং লিসবনের মাঠে। প্রায় ৭ হাজার কিলোমিটার ও তিনটি টাইম জোন পেরিয়ে পর্তুগালে খেলতে যায় কাইরাত। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটাই সবচেয়ে দূলপাল্লার ভ্রমণ।
কাজাখ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলার টিকিট পায় কাইরাত। সেখানে তারা একাধিক ধাপ অতিক্রম করে গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। গ্রুপ পর্বে স্পোর্টিং লিসবনের সঙ্গে পড়ায় ইতিহাস গড়ে আলমাটি শহরের ক্লাব কাইরাত। আলমাটি থেকে লিসবন— চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দুটি ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব (৭ হাজার কিলোমিটার)। এ পথে কাইরাত হারায় স্বদেশী ক্লাব এফসি আস্তানাকে, যারা পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে খেলে রেকর্ড গড়েছিল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা লিসবন দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে তিন গোল করে। সেই সঙ্গে তাদের একটি পেনাল্টি শটও রুখে দেয় কাইরাতের গোলকিপার শেরখান কালমুরজা। ৮৬ মিনিটে এডমিলসন কাইরাতের হয়ে একটি গোল পরিশোধ করেন।










