মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো সংহত করেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতের এ জয়ের পর ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লস ব্লাঙ্কোসরা, সমান ম্যাচে কাতালানদের সংগ্রহ ২২ পয়েন্ট।
ইংলিশ তারকা জুড বেলিংহ্যামের অনবদ্য পারফরম্যান্সে ভর করে বার্সাকে হারাতে পেরেছে রিয়াল মাদ্রিদ। বেলিংহ্যাম এক গোল করার পাশাপাশি রিয়ালের আরেক গোলে অ্যাসিস্ট করেন। ২২ মিনিটে তার পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৩৮ মিনিটে ফারমিন লোপেজ গোল পরিশোধ করলে জমে ওঠে লড়াই। ৪৩ মিনিটে বেলিংহ্যাম গোল করলে রিয়াল আবারও লিড নেয়। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে বার্সা বলের ওপর কর্তৃত্ব করলেও গোল আদায় করে নিতে পারছিল না।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা। ছবি: এপি
উত্তেজনাপূর্ণ খেলায় যোগ করা সময়ের দশম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বার্সার পেদ্রিকে।
ম্যাচে ৬৮.৫ শতাংশ বলের দখল রাখে বার্সা, যদিও শেষ পর্যন্ত তারাই পরাজিত দল।
গত মৌসুমে চারটি এল ক্ল্যাসিকোয় হেরেছে রিয়াল মাদ্রিদ। এবার শুভসূচনা করল জাবি আলোনসোর দল।









