জার্মানির বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই গোল হজম করতে হয়েছে ইকুয়েডরের। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি। আক্রমণ-পাল্টা আক্রমণের এ ম্যাচের একদম শেষ প্রান্তে দুর্দান্ত ক্যামব্যাকে অসাধারণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এর জয়ে ভর করে বিশ্বকাপের নকআউটে উঠল দেশটি। আর হেরেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠল জার্মানি।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে। বিপরীতে শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।

এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতি যায় দু'দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। কর্নার থেকে বলে পা ছুইঁয়ে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।