মার্ভেল ও সনির সিনেমাটি দ্বিতীয় শুক্রবারে আয় করেছে ৪ কোটি ৩০ লাখ ডলার। উত্তর আমেরিকার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহ থেকে এ আয় উঠেছে। এ হার অনুসারে রোববার শেষ করে সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের মোট আয় ১৪ কোটি ৩০ লাখ ডলার হবে বলে আশা করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। সে হিসেবে অভিষেক সপ্তাহের তুলনায় সিনেমাটির আয় ৬০ শতাংশ কমে যাবে। প্রথম সপ্তাহের দুর্দান্ত আয়ের কারণে দ্বিতীয় সপ্তাহে এ পরিমাণ কমে যাওয়া স্বাভাবিক। অন্যদিকে সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ঘরের আয় দাঁড়াবে ৬৫ কোটি ৩০ লাখ ডলার। সিনেমাটি এরই মধ্যে বৈশ্বিক আয় ১০০ কোটি ডলার পার করেছে। বছরের, এমনকি হলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে।
দ্বিতীয় শুক্রবারেও আয় ৪ কোটি ডলার
ভালোই উড়ছে স্পাইডার-ম্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও আয় কমে যায়নি খুব বেশি।










