বিশ্ববিখ্যাত রক গায়ক ও গিটারিস্ট রিক ডেরিঞ্জার আর নেই। সোমবার (২৬ মে) ফ্লোরিডার ওর্মন্ড বিচে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার তত্ত্বাবধায়ক টনি উইলসন। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। রিক ডেরিঞ্জার মাত্র ১৭ বছর বয়সে ‘দ্য ম্যাকয়েস’ ব্যান্ডের মাধ্যমে ‘হ্যাং অন স্লুপি’ গানটি গেয়ে বিশ্ববাসীর নজর কাড়েন।