বোর্ডের নির্দেশনা অনুযায়ী কয়েকটি পরিবর্তন আনার পর সিনেমাটিকে ‘ইউএ ১৬+’ সনদ দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, সিনেমাটির নয়টি অংশে সম্পাদনা করা হয়েছে। এতে প্রায় ৪ মিনিটের কিছু দৃশ্য বাদ দেয়া হয়েছে এবং আরো ২০ সেকেন্ডের একটি অংশে পরিবর্তন আনা হয়েছে। সব মিলিয়ে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হয়েছে ১৪০ মিনিট ২০ সেকেন্ড। হিন্দি ভাষায় নির্মিত হলেও এতে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটিতে মাদক সেবন ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করার নির্দেশ দেয়। এর মধ্যে একটি মারামারির দৃশ্যের সহিংসতা প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে বলে জানা গেছে। ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘আওয়ারাপান ২’ মুক্তি ১৪ আগস্ট
ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপান ২’। সিনেমাটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে।










