গতকাল স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি।

সিনেমার গল্পে আশির দশকের এক শান্ত শহরতলিতে হঠাৎ অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ে প্ল্যাট পরিবার। তাদের পরিচিত ওক স্ট্রিট যেন বিচ্ছিন্ন হয়ে যায় পৃথিবীর স্বাভাবিক বাস্তবতা থেকে। রাস্তার শেষ প্রান্তে তৈরি হয় বিশাল এক খাদ, যার ওপারে রয়েছে প্রাগৈতিহাসিক এক জগৎ। সেখানে ডাইনোসরসহ নানা বিপদের মুখোমুখি হয় পরিবারটি। সন্তানদের নিরাপদ রাখা ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই।