আদিত্য রয় কাপুর অভিনয় করছেন ‘মেট্রো... ইন দিনো’ সিনেমায়। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু। তার ২০০৭ সালের ‘লাইফ ইন আ মেট্রো’র সঙ্গে মিল রেখে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন আদিত্য। প্রীতমের সুরে এ গানের মাধ্যমেই সংগীতে অভিষেক হচ্ছে আদিত্যর।