গতকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ের ওপর শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এ অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’ তিনি জানান, দুর্ঘটনায় মেহেদী রনির শরীরের বেশকিছু অংশ ছিলে গেছে। দুর্ঘটনার পর শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। চিকিৎসা ও বিশ্রামের পর শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার।










