তেলেগু ইন্ডাস্ট্রির নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাস। পুরাণনির্ভর একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। এতে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের। কিন্তু সম্প্রতি ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, সিনেমাটি থেকে সরে গেছেন আল্লু। তিনি অ্যাটলির সিনেমার জন্য সময় দিচ্ছেন। ফলে ত্রিবিক্রমের সিনেমায় যুক্ত হচ্ছেন জুনিয়র এনটিআর। ঘটনা সত্যি হলে এটি ত্রিবিক্রমের সঙ্গে জুনিয়র এনটিআরের দ্বিতীয় সিনেমা হবে।
আল্লুর জায়গা নিলেন জুনিয়র এনটিআর
তেলেগু ইন্ডাস্ট্রির নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাস। পুরাণনির্ভর একটি সিনেমা নির্মাণ করছেন তিনি। এতে অভিনয় করার কথা ছিল আল্লু অর্জুনের।










