বোঝাই যাচ্ছে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করবে। গীতু মোহনদাস পরিচালিক সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, নয়নতারা, হুমা কোরেশি প্রমুখ। সিনেমাটি কন্নড় ও ইংরেজিতে শুট হয়েছে। মুক্তি দেয়া হবে কন্নড়, হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমে। এবার সিনেমাটির ডিস্ট্রিবিউশনেও যুক্ত হলেন অভিনেতা যশ। তার মনস্টার মাইন্ড ক্রিয়েশনস কাজটি করবে। তবে যশ ও তার প্রতিষ্ঠান ভারতের একটি অঞ্চলেই সিনেমাটির বিপণন করবে। অঞ্চলটি কর্ণাটক। এ দায়িত্ব নিয়ে যশ তার নিজের এলাকায় (কর্ণাটক) সিনেমাটির সবচেয়ে বড় পরিসরে মুক্তির ব্যবস্থা করছেন। সর্বোচ্চ স্ক্রিন ও দিনে সর্বোচ্চসংখ্যক শো নিয়ে টক্সিক হতে যাচ্ছে কর্ণাটকের ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেতে যাওয়া সিনেমা।