ইয়াসমিন লাবণ্য বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। প্রতি বছরই বেতারে নিয়মিতভাবে গান গেয়ে আসছেন। এবার ঈদে বেতারে প্রচারে এল ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি। গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন মো. ইসহাক। ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারে নতুন গানটি বেশ ভালো লেগেছে। এছাড়া বেতারে আমারই উপস্থাপনায় গানে গানে আড্ডা অনুষ্ঠানটিরও বেশ ভালো সাড়া পেয়েছি।’