এইচবিও নিয়ে আসছে ‘হ্যারি পটার’-এর সিরিজ। এ নিয়ে নানা কথাই হচ্ছিল। সম্প্রতি প্রকাশ হলো সিরিজটির কাস্টিং। হ্যারি, রন ও হারমিওনের লুক এবং অভিনেতাদের প্রকাশ করা হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া এসেছে তার পর। সম্প্রতি এক্সে এক ভক্তের প্রশ্নের উত্তরে হ্যারি পটারের লেখিকা জে. কে. রাওলিং লেখেন, ‘তিনজনই দারুণ। আমি বেশ খুশি হয়েছি।’