ভারতীয় পরিচালক পার্থ ঘোষ মারা গেছেন। সোমবার সকালে মুম্বাইয়ের মাধ অলাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ও ১৯৯৭ সালে ‘গুলাম এ মুস্তাফা’র মতো সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।