গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য নির্মাণ হয়েছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অল্প কথার গল্প গান’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী ও ছেলে শরফরাজ আনোয়ার উপল। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা, উপস্থাপিকা দিঠি আনোয়ার। গত শনিবার বিটিভিতে এ অনুষ্ঠানের জন্য গান রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন নায়ক আলমগীরের মেয়ে গায়িকা আঁখি আলমগীর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মুহিন খান, দিঠি আনোয়ার, অপু আমান, মোমিন বিশ্বাস, স্মরণ, স্বরলিপি ও পিয়াল হাসান। এটি ঈদের দ্বিতীয় কিংবা তৃতীয় দিন প্রচার হবে।