বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা মনজন আরা বেগম। রেবেকা নামেই তিনি বেশি পরিচিত। ১৯৭০ সালে তিনি নির্মাণ করেন ‘বিন্দু থেকে বৃত্ত’। তবে ১৯৭১ সালের ২৫ মার্চ এ সিনেমার একমাত্র প্রিন্টটি নষ্ট হয়ে যায়। তাকে নিয়ে মেহজাদ গালিব নির্মিত ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ এবার অংশ নিচ্ছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে।