সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। —আইএসপিআর
দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি গতকাল পাঁচদিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন।










