প্রকাশ্যে ভোট গ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়ি ভাঙা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদ শেখ প্রত্যাহারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার ( ৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় তাকে প্রত্যাহার করা হয়। 

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই প্রিজাইডিং কর্মকর্তা প্রকাশ্যে এক প্রার্থীর প্রতীকে ভোট দেয়ায় সহযোগিতা করছিলেন। এ সময় অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে কালুখালি উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন কালুখালি উপজেলার হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফরিদ শেখের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শুশান্ত কুমারকে দায়িত্ব দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন,একটি সুষ্ঠু ভোট উপহার দিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী কাজ করে যাচ্ছে।