তৈরি পোশাকশিল্পে নতুন নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে চার কার্যদিবস সময় নিয়েছে মালিক পক্ষ।
রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই লিখিত প্রস্তাব দেয়ার কথা ছিল। মালিক পক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছিল। তবে তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে আমরা অপেক্ষা করব না।
সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি ও গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার মজুরির প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া নতুন কর্মীদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ।
বিস্তারিত আসছে










