পণ্যের প্রচার ও প্রসারে নওগাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। প্রধান অতিথি হিসেবে গতকাল বিকাল ৫টায় মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ মেলার আয়োজন করে। মেলায় হস্তশিল্প, বুটিকস, ব্লেজার, খেলনা ও খাবারসহ ৬০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
নওগাঁয় ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা
পণ্যের প্রচার ও প্রসারে নওগাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। প্রধান অতিথি হিসেবে গতকাল বিকাল ৫টায় মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।










