প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছাড়ার শর্তে রাশেদ খাঁনকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) রাশেদ খাঁনকে এ নিয়োগ দেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।