ঝিনাইদহে সাপের ছোবলে স্কুলশিক্ষক বদিরুজ্জামান এপোর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বদিরুজ্জামান এপো সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে ও উপজেলার মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্বজনরা জানান, বদিরুউজ্জামান শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুরের পাড়ে শ্যালোমেশিন চালু করতে যান। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়।
সাপের ছোবলে শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহে সাপের ছোবলে স্কুলশিক্ষক বদিরুজ্জামান এপোর (৫০) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।









