ভারতে যাওয়ার প্রাক্কালে বিজিবির হাতে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাতে তাকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইলাম বলেন, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজিবির হাতে তিনি আটক হন।
আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এ সাবেক বিচারপতি বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। এরই মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বৃহস্পতিবার।










