রাজবাড়ীর গোয়ালন্দে একটি কষ্টি পাথরের থালা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর গেট থেকে একটি প্রাইভেট কারসহ তাদের গ্রেফতার করা হয়। ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের থালাটি নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকায় যাচ্ছিল তারা। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।