চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়েছেন আজিজুল শেখ নামে ডাকাতি মামলার এক আসামি। গতকাল বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানায় নেয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

পলাতক আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় আবাসনের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ডাকাতি মামলা থাকায় তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন।