গতকাল সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে ধরে নিয়ে যায় পল্টন থানার পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।
ঢাবি অধ্যাপক গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পল্টন থানার পুলিশ।










