আজ ৮ নভেম্বর। ১৮৯৫ সালের আজকের দিনে জার্মান পদার্থবিদ উইলহেল্ম কনরাড রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। ক্যাথোড রশ্মি কাচ ভেদ করতে পারে কিনা, তা নিয়ে পরীক্ষা চালানোর সময় তিনি পাশের একটি পর্দায় সবুজ আভা দেখতে পান। পরে অনুসন্ধান করে বুঝতে পারেন, অজানা এক ধরনের রশ্মি ওই আলো তৈরি করছে। অজানা বোঝাতে তিনি এর নাম দেন এক্স-রে। আবিষ্কারটি চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার সুযোগ করে দেয়। শরীরের ভেতরের হাড় ও অঙ্গপ্রত্যঙ্গের ছবি তোলার সুযোগ তৈরি হওয়ায় রোগ নির্ণয়েও আসে বড় পরিবর্তন।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৫১৯: মেক্সিকোর টেনোচটিটলানে অ্যাজটেক সম্রাট দ্বিতীয় মোকতেজুমার সঙ্গে স্পেনীয় অভিযাত্রী হার্নান করতেসের প্রথম সাক্ষাৎ।
১৬০২: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোডলিয়ান গ্রন্থাগার উদ্বোধন।
১৭৯৮: আয়ারল্যান্ডের বিদ্রোহে অংশ নেয়ায় বিপ্লবী উলফ টোনকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে তিনি সৈনিকের মতো গুলিতে মৃত্যুর আবেদন জানান।
১৮৬১: ব্রিটিশ জাহাজ থেকে কনফেডারেটের দুই কূটনীতিককে আটক করে মার্কিন যুদ্ধজাহাজ। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়।
১৮৯৫: জার্মান পদার্থবিদ উইলহেল্ম কনরাড রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন।
১৯২৩: মিউনিখে অভ্যুত্থানের চেষ্টা চালায় অ্যাডলফ হিটলার ও নাৎসি পার্টি।
১৯৬০: জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম

১৮৪৭: ব্রাম স্টোকার, আইরিশ ঔপন্যাসিক।
১৯০০: মার্গারেট মিচেল, মার্কিন ঔপন্যাসিক।
১৯২২: ক্রিস্টিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার শল্যচিকিৎসক।
১৯৫৪: বিল জয়, মার্কিন সফটওয়্যার নির্মাতা ও উদ্যোক্তা।

মৃত্যু

১৬৭৪: জন মিল্টন, ইংরেজ কবি।
১৮৮৭: ডক হলিডে, মার্কিন জুয়াড়ি ও বন্দুকধারী।
১৯৭৮: নরম্যান রকওয়েল, মার্কিন চিত্রশিল্পী।