বাগেরহাটের শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে হত্যার শিকার পাপিয়ার ভাই আল আমিন খলিফা বাদী হয়ে পাপিয়ার স্বামী আবু জাফরসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)।