রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় আগুনের সূত্রপাত। তবে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।
কেপিএম সূত্রে জানা গেছে, উৎপাদন মেশিন-২-এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। আগুনে মেশিনের বেল্ট পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, কাগজ ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত। আগুনে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।









