গাজীপুরে তিন ফসলি শস্যবিন্যাস কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ। এ লক্ষ্যে গতকাল বিকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে অংশীজনদের নিয়ে মাঠ দিবস আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।