এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পরিচালনা পর্ষদের ৫২ তম সভা ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আকুর বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংক, নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর, সেন্ট্রাল ব্যাংক অব ইরানের ভাইস গভর্নর, বেলারুশ প্রজাতন্ত্রের ন্যাশনাল ব্যাংকের ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান, সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সহকারী গভর্নর, মালদ্বীপ আর্থিক কর্তৃপক্ষের সহকারী গভর্নর এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক বৈঠকে অংশ নেন। এছাড়াও, সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমারের গভর্নর এবং স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের ডেপুটি গভর্নরও ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈঠকে উপস্থিত ছিলেন। তেহরানে অবস্থিত এসিইউ সচিবালয়ের মহাসচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ‘লিঙ্কেজ অ্যান্ড ইন্টিগ্রেশন অব পেমেন্ট সিস্টেমস অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন এসিইউ মেকানিজম’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠি হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী বৈঠকে ‘এসিইউতে স্থানীয় মুদ্রার ব্যবহার’ নিয়ে বিশেষ আলোচনা হবে। এছাড়া ২০২৫ সালে ৫৩তম এসিইউ পরিচালনা পর্ষদের সভা আয়োজনের জন্য সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমারকে নির্বাচন করা হয়।










