চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিসহ নয়টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় ও সমমনা পরিষদের প্রার্থীরা, সহসভাপতিসহ পাঁচটি পদে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রার্থীরা ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় ও সমমনা পরিষদের প্রার্থী মো. সেলিম উদ্দীন খান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফজলে রাব্বী সাগর জয়ী হয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশীদ চৌধুরী সন্ধ্যা ৭টার দিকে জানান, ২০২৩ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় ও সমমনা পরিষদ থেকে যুগ্ম সম্পাদক পদে মো. সরওয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য পদে কাজী জোবায়ের বিন হায়দার, মো. শাহীন রেজা, মো. নজরুল ইসলাম বকুল, আবু তালেব ও আব্দুল জব্বার জয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি পদে মানজার হোসেন জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লাহ আল-মামুন এরশাদ, যুগ্ম সম্পাদক পদে হেদায়েত উল্লাহ বেল্টু, গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ এবং কার্যনির্বাহী সদস্য পদে সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন।
অ্যাডভোকেট আব্দুর রশীদ জানান, ১৯৯ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।









