আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বর্তমান আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।










