ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে সবুজ হোসেন (৩০) নামে অন্য এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এমন সময় শহরের সলেমানপুর দাসপাড়া এলাকার শামছুদ্দিন মিয়ার ছেলে আলম হোসেন সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সবুজকে আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তিনি মাদকসেবন করে আসছেন। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।









