ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামনুর রশিদ।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট দায়ের করেন মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তি। গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়।