লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশী নাগরিককে গতকাল বুধবার (১৭ জুলাই) বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসমগ্রী উপহার হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।

ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমান, সে বিষয়ে আত্মীয়-পরিচিতজনদের সচেতন করতে প্রত্যাবাসনকৃতদের প্রতি অনুরোধ জানান উপস্থিতরা।