মাদক মামলায় নওগাঁয় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার লিটন মিয়া ও চরবাগডাঙ্গা গ্রামের ইউসুফ আলী।