গতকাল ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা অস্বীকার করতে পারি না যে তিনি বাংলাদেশে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না যে তিনি খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি যদি এসব সত্যের মুখোমুখি হতে চান, তাহলে অবশ্যই দেশে ফিরে আসবেন। তিনি একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠিয়েছেন। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিনা তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তিনি দেশে ফিরে আসুক কিংবা কনফারেন্সেই বক্তব্য দিন, আমার কাছে তিনি একজন ফেরারি আসামি। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার মামলাসহ সাড়ে ৪ হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে শেখ হাসিনা অভিযুক্ত বলেও দাবি করেন আইনমন্ত্রী।