দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম থাকলেও ভোক্তা পাচ্ছেন ৫৩০ গ্রাম। ওজন কম দিয়ে ক্রেতাকে ঠকানোর অভিযোগে বগুড়ায় তিন দই বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বেলা ১১টায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।